ছবি: নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখায় বুধবার থেকে শুরু হযেছে বৃষ্টি, শুক্রবার থেকে টানা ভারী বর্ষণ চলছে। বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে হাকালুকি হাওড় ও সুনাই নদীর পানি। এতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। আতংকিত রয়েছেন পাহাড়ি এলাকার মানুষ, টানা ভারী বৃষ্টিতে টিলা ধস হতে পারে।
বৃষ্টি আর উজানের ঢলের পানিতে উপজেলার পৌরশহরসহ বিভিন্ন এলাকায় ডুবেগেছে সড়ক । বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচলতি মানুষ। কিছু সড়কে হাটু সমান পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বেশ কয়েকটি এলাকার বাসিন্দা জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়েছেন।
শনিবার (৩১ মে) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,পৌরসভার, থানা এলাকা, হাটবন্দ, পানিধার, রতুলীবাজার ও দক্ষিনভাগ বাজার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
চান্দগ্রাম - মৌলভীবাজার আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ হয়েগেছে। এতে মানুষজন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকা থেকে পাহাড়ি ঢলের পানি উপজেলার বিভিন্ন চড়া ও খালের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হাকালুকি হাওর, সোনাই ও জুড়ী নদির পানি প্রতিমুহূর্তে বেড়েই চলেছে। এভাবে টানা বৃষ্টি আর ঢল নেমে আসলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যাকবলিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিম্নাঞ্চলের মানুষ বন্যার আশঙ্কায় আতংকিত রয়েছে। তাদের পালিত গবাদিপ্রাণী মূল্যবান সম্পদ রক্ষার জন্য আগে থেকে উঁচু জায়গা কিংবা দুরবর্তী শুকনো জায়গায় পাঠিয়ে দেওয়ার চিন্তা করছে।
এবিষয়ে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশকিছু করণীয় থাকলেও কোন পূর্বপ্রস্তুতি রয়েছে কিনা তা জানানো হয়নি।
জৈন্তাবার্তা / মনোয়ার




