মৌলভীবাজারে বি এস এফে র গু*লিতে বাংলাদেশি যুবক নি হ ত
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বি এস এফে র গু*লিতে বাংলাদেশি যুবক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৬:৫০:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বি এস এফে র গু*লিতে বাংলাদেশি যুবক নি হ ত

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহত প্রদীপ ওই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে প্রদীপ বৈদ্য (২৬)।

বিজিবি সূত্রে জানা যায়, প্রদীপ বৈদ্য দত্তগ্রাম সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার কৈলাশহর থানাধীন রাজবাড়ি গ্রামের দেইপুর এলাকায় প্রবেশ করলে বিএসএফের গুলিতে নিহত হন। পরে তার মরদেহ কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার মরদেহ সেখানেই রয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এস.এম জাকারিয়া বলেন, ‘ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। লাশ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘প্রদীপ কীভাবে ভারতের ভেতরে প্রবেশ করলেন এবং কী পরিস্থিতিতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি