২ লাখ ৭০ হাজার মুসল্লিকে মক্কায় ঢোকার আগে ফিরিয়ে দিলো সৌদি সরকার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ AM

২ লাখ ৭০ হাজার মুসল্লিকে মক্কায় ঢোকার আগে ফিরিয়ে দিলো সৌদি সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১১:১১:৩০ AM

২ লাখ ৭০ হাজার মুসল্লিকে মক্কায় ঢোকার আগে ফিরিয়ে দিলো সৌদি সরকার

ছবি : সংগৃহীত


অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনা করে মক্কায় প্রবেশের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার মুসল্লি। মক্কায় ঢোকার আগেই তাদের ফিরিয়ে দেওয়া হয়। সৌদির কর্মকর্তারা রোববার (১ জুন) এ তথ্য জানিয়েছেন।

অনুমতি ছাড়া অনেকে হজ করায় হজের সময় মক্কায় প্রচন্ড ভিড় দেখা যায়। এমনকি গত বছর তীব্র গরমে ১ হাজার ৩০০ জনেরও বেশি হাজীর মৃত্যু হয়েছিল। এরপরই কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। অনুমতি ব্যতিত কেউ যেন হজ করতে না পারে তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দেশটি।

সরকারি তথ্য অনুযায়ী, এ মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় এসে পৌঁছেছেন ১৪ লাখ মানুষ। আগামী কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়বে।

সৌদির সরকার হুঁশিয়ারি দিয়েছে অনুমতি ছাড়া হজ করলে বিপুল অর্থ জরিমানা করা হবে। একইসঙ্গে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যা সৌদির নাগরিক ও বিদেশি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

রোববার মক্কায় এক সংবাদ সম্মেলনে হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মক্কার যেসব বাসিন্দা আছেন তারাও অনুমতি ছাড়া হজ করতে পারবেন না।

প্রতি বছর জিলহজ মাসে পালিত হয় হজ। এ সময় বিশ্বের প্রায় সব দেশ থেকে লাখ লাখ মানুষ মক্কায় উপস্থিত হন। হজের বেশ কিছু নিয়ম নীতি আছে যা হজযাত্রীরা ধাপে ধাপে পালন করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব