প্রস্তুত হাজিরা, হজ শুরুর অপেক্ষা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

প্রস্তুত হাজিরা, হজ শুরুর অপেক্ষা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০৬:১৩:৩৭ পূর্বাহ্ন

প্রস্তুত হাজিরা, হজ শুরুর অপেক্ষা

ছবি : সংগৃহীত


হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীরা। আজ থেকে হজ পালনের জন্য সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিরাও মসজিদুল হারামে পৌঁছাতে শুরু করেছেন। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে তারা তাওয়াফে কুদুম করছেন। এখন শুরু হজের আনুষ্ঠানিকতার অপেক্ষা।

সৌদি হজ ও ওমরা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-কর্নি জানান, বাইরের দেশ থেকে আগত হাজিদের মক্কা পৌঁছার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হজের আনুষ্ঠানিকতা পালনের প্রস্তুতির অংশ হিসেবে অভ্যন্তরীণ হাজিরাও আজ রাত থেকে মসজিদুল হারামে পৌঁছাতে শুরু করেছেন।

তিনি সৌদি সংবাদ মাধ্যম আল-আরবিয়া-কে বলেন, গত ৩৬ দিন ধরে বিভিন্ন দেশের হাজিরা মক্কা ও মদিনায় যাতায়াত করেছেন। এই সময় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এখন অভ্যন্তরীণ হাজিদের আগমন শুরু হয়েছে। আগামীকাল অর্থাৎ ৭ই জিলহজ পর্যন্ত তাদের আগমন চলমান থাকবে। এই সময়ের মধ্যে প্রায় ১০ লাখ হাজি আগমন করবেন বলে আশা করা হচ্ছে।

ড. আল-কর্নি আরও জানান, হাজিরা ৮ই জিলহজ সকাল ১০টা পর্যন্ত মক্কায় আগমন করবেন। এরপর প্রায় ১০ লাখ হাজি মিনায় অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে  ৮ই জিলহজ সকাল থেকে ৬,৫০,০০০ হাজিকে সরাসরি মক্কা থেকে আরাফাতে পাঠানো হবে, তাদের আরাফাতে পৌঁছানো নিশ্চিত করা হবে রাত ৩টার আগেই।

তিনি আরও বলেন, মিনায় অবস্থানরত হাজিদের আরাফার ময়দানে পৌঁছাতে তিন ধরনের পরিবহন ব্যবস্থার ব্যবহার করা হবে।  এর মধ্যে মশায়ের ট্রেনে ৩,১৬,০০০ হাজি এবং বহুমাত্রিক পরিবহন ও প্রচলিত যানবাহনে ৭,২০,০০০ হাজিকে আরাফাতে পৌঁছানো হবে। এই সমস্ত ব্যবস্থাপনা দেখভাল করছে কেন্দ্রীয় পরিবহন বিভাগ।

এ বছর মোট ২৪,৭০০টি বাস হাজিদের সেবা দেবে, এর বাইরে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ২,৫০০টি অতিরিক্ত বাস প্রস্তুত রাখা হয়েছে। এগুলো সৌদি সরকারের বৃহৎ প্রস্তুতি ও আন্তঃবিভাগীয় সমন্বয়ের প্রতিফলন, যা গত বছর হজ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ