জাঙ্গাইল-বিরকুলী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪২ PM

জাঙ্গাইল-বিরকুলী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০৯:২৮:২৬ AM

জাঙ্গাইল-বিরকুলী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের  জাঙ্গাইল - বিরকুলী গ্রামের গরীব, হতদরিদ্র মানুষের মধ্যে  ঈদ খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

'ঈদের আনন্দ বিলিয়ে দেই সবার মাঝে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার  ৫ জুন বিকেলে উপজেলার তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ১৬০’ জন হতদরিদ্রের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে বিতরণকালে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার আব্দুল মনাফ, রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আল আজাদ, তরুণ সমাজ সেবক জালাল উদ্দিন, তরুণ সমাজ সেবক ইসলাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, মাওলানা শাহাব উদ্দীন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খালেদ আহমদ । এতে আরো উপস্থিত ছিলেন,মাওলানা ফয়জুল হক, হাফেজ জুনেদ আহমদ, প্রবাসী তমিজ উদ্দিন প্রমুখ। 

এসব সামগ্রী বিতরণের আয়োজকরা  জানান, আমাদের মূল কাজ হলো দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। এরই ধারাবাহিতায় এটি আমাদের দ্বিতীয় কর্মসূচী। সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে আমরা এসব ঈদ সামগ্রী বিতরন করেছি। আগামীতেও আমরা এ ধারা অব্যাহতি রাখবো। এছাড়াও বক্তরা জাঙ্গাইল -বিরকুলী ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক সাইফুর রহমানের প্রবাসে অকাল মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাঙ্গাইল - বিরকুলী ঐক্য পরিষদের এরকম উদ্যোগ কে স্বাগত জানিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জঙ্গাইল বীরকুলি প্রবাসী ঐক্য পরিষদের সৌদি আরব শাখার সভাপতি শেখ আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ দেশ ও প্রবাসের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং দেশের নেতৃবৃন্দও প্রবাসীদের প্রতি শুভেচ্ছা জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা