এমপি ফয়সলের সঙ্গে ঢাকাস্থ মাধবপুর উপজেলা সমিতির মতবিনিময়
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৮ AM

এমপি ফয়সলের সঙ্গে ঢাকাস্থ মাধবপুর উপজেলা সমিতির মতবিনিময়

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৯:১১:৪৪ PM

এমপি ফয়সলের সঙ্গে ঢাকাস্থ মাধবপুর উপজেলা সমিতির মতবিনিময়

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকাস্থ মাধবপুর উপজেলা সমিতির নেতৃবৃন্দ। শনিবার সকালে ঢাকার নাখালপাড়ায় অবস্থিত এমপি হোস্টেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মাধবপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমিতির নেতৃবৃন্দ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। পাশাপাশি এলাকার দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এ সময় ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের প্রতিনিধিরা মাধবপুর-চুনারুঘাট এলাকার উন্নয়নে চলমান কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও সমন্বিত উন্নয়ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানান। তিনি বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। মাধবপুর ও চুনারুঘাটের অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনে মাধবপুর-চুনারুঘাট এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে সমিতির নেতৃবৃন্দ সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় ও সমন্বয় সভা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাধবপুর উপজেলা সমিতির সচিব আনোয়ার চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম চৌধুরীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: