সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১ম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী মিসবাহ হোসেনকে ফুলেল শুভেচ্ছা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৭ PM

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১ম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী মিসবাহ হোসেনকে ফুলেল শুভেচ্ছা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ০৯:১৬:৩৩ PM

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১ম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী মিসবাহ হোসেনকে ফুলেল শুভেচ্ছা

সংগৃহীত

ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের কৃতিসন্তান কাজী মিসবাহ হোসেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১ম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাউয়া বাজার ইউনিয়ন ছাত্রদল এবং জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদল।

এ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা অনুষ্ঠানে নেতাকর্মীরা কাজী মিসবাহ হোসেনকে ফুল দিয়ে বরণ করেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। বক্তারা বলেন, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে তিনি এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জাউয়া বাজার ইউনিয়ন ছাত্রদল ও জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা কাজী মিসবাহ হোসেনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জৈন্তাবার্তা/সুলতানা