জননিরাপত্তা নিশ্চিতে কোম্পানীগঞ্জ পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ PM

জননিরাপত্তা নিশ্চিতে কোম্পানীগঞ্জ পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৫:৩৩:০৮ PM

জননিরাপত্তা নিশ্চিতে কোম্পানীগঞ্জ পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান

নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (২২ জুন) বেলা ৩টায় এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান ও জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এর নির্দেশনায় এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়। এদিন থানা কম্পাউন্ড থেকে একটি বিশাল মহড়া বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে জনসচেতনার বার্তা পৌঁছে দেয়। মহড়াটি চেকপোস্ট সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। পুলিশ জানায় এই আয়োজনের মূল লক্ষ্য যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সাড়া প্রদান, আন্তঃইউনিট সমন্বয় এবং শৃঙ্খলা ও প্রস্তুতির বাস্তব যাচাই। একই সাথে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দায়িত্ববোধকে আরও সুসংহত করা।
মহড়ায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান, ওসি (তদন্ত) সুজন কর্মকার সেকেন্ড অফিসার জগৎজ্যোতি দাস সহ পুলিশের এসআই, এএসআই ও ফোর্স সহ শতাধিক পুলিশ সদস্য।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, যে কোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে থানা পুলিশ। কোম্পানীগঞ্জের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধী যত বড় এবং শক্তিশালী হোক থানা পুলিশের হাত থেকে ছাড় পাবে না।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক