লাখো মুসলমানের অংশগ্রহণে মসজিদুল হারামে ঈদের জামাত অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ AM

লাখো মুসলমানের অংশগ্রহণে মসজিদুল হারামে ঈদের জামাত অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ১১:৪৪:০৯ AM

লাখো মুসলমানের অংশগ্রহণে মসজিদুল হারামে ঈদের জামাত অনুষ্ঠিত

ছবি : ফাইল ফটো


মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে ত্যাগের এই উৎসব উদযাপন করছেন কোটি মুসলমান।

এক দিন আগে চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। এর বাইরেও বিশ্বের বড় অংশজুড়ে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।ইতোমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো মানুষের উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে। সূর্যোদয়ের পরপরই নামাজ আদায় করা হয়।

আজ যেসব দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সেসব দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় ২৭ মে। বাংলাদেশের আকাশে পরদিন ২৮ মে চাঁদ দেখা যাওয়ায় দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল শনিবার। সাধারণত প্রতি বছরই বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পরে রোজা ও ঈদ পালিত হয়।এদিকে অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তারা ঈদের নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে এই উৎসব পালন করছেন।

ঈদুল আজহা মূলত ত্যাগের উৎসব। হজরত ইবরাহিম আ. আল্লাহর নির্দেশ পেয়ে তাঁর নিজের কলিজার টুকরো সন্তান ইসমাইল আ.কে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এর পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে একটি পাটিয়ে দেন। সেই থেকে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান চালু হয়ে আসছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক