আজ শেষ হচ্ছে হজ, অপেক্ষা শুরু আগামী বছরের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

আজ শেষ হচ্ছে হজ, অপেক্ষা শুরু আগামী বছরের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০৮:২৫:০৮ পূর্বাহ্ন

আজ শেষ হচ্ছে হজ, অপেক্ষা শুরু আগামী বছরের

ছবি : সংগৃহীত


‘প্রতীকি শয়তানকে’ নুড়ি পাথর নিক্ষেপের মাধ্যমে আজ শুক্রবার শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গত ৪ জুন বুধবার শুরু হয় এ বছরের হজ। হজের বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো ধাপে ধাপে পালন করেন মুসলিমরা।

এ বছর হজ করেছেন ১৬ লাখের বেশি মুসল্লি। তারা সবাই শুক্রবার মক্কার মিনায় প্রতীকি শয়তানের তিনটি স্তম্ভতে পাথর নিক্ষেপ করেন। সূর্যের প্রখরতা বাড়ার আগেই ভোর বেলা অনেকে মিনার উদ্দেশে রওনা দেন।

আল্লাহর সন্তুষ্টি অর্জনে হযরত ইব্রাহীম (আঃ) তার পুত্রকে কোরবানি দিতে রাজি হন। তখন শয়তান তাকে আল্লাহর অবাধ্য হতে প্ররোচণা দেয়। এরপর শয়তানকে লক্ষ্য করে তিনি পাথর নিক্ষেপ করেন। যে স্থানটিতে হযরত ইব্রাহীম (আঃ) শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন ঠিক সেই জায়গাটিতেই এখন হাজিরা শয়তানের স্তম্ভ লক্ষ্য করে পাথর ছোড়েন।

গতকাল বৃহস্পতিবার আরাফাতের ময়দানে উপস্থিত হন এসব হাজি। তাদের অনেক আরাফাত পাহাড়ে ওঠেন। সেখানে দোয়া ও কোরআন তেলাওয়াতে সময় পার করেন তারা।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এই পাহাড়ে দাড়িয়েই তার শেষ ভাষণটি দেন। সেখানে সমবেত মুসলিমদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।

সৌদির পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ বছর সবমিলিয়ে ১৬ লাখ ৭৩ হাজার জন হজ করেছেন। যারমধ্যে ১৫ লাখ ৫ হাজার ৫৭৬ জন ছিলেন বিদেশি। আর সৌদির অভ্যন্তরীণ হাজি (সৌদির নাগরিক ও প্রবাসী মিলে) ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন।

পরিসংখ্যা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ বছর যারা হজ পালন করেছেন তার মধ্যে পুরুষ ছিলেন ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন। অপরদিকে নারী ছিলেন ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন। এ বছরের হজ শেষের মাধ্যমে আবারও শুরু হলো আগামী বছরের হজের। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ