অফিস খুলছে রোববার, আজ থেকেই ফিরতি যাত্রায় ভিড়
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৬ PM

অফিস খুলছে রোববার, আজ থেকেই ফিরতি যাত্রায় ভিড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৫ ১১:৪৬:৫১ AM

 অফিস খুলছে রোববার, আজ থেকেই ফিরতি যাত্রায় ভিড়

ছবি : ফাইল ফটো


ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে ফিরতি যাত্রার চাপ।

সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। আগামী রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলছে। ফলে শুক্রবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করছেন অনেকে। ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল—যেভাবেই সম্ভব, কর্মস্থলে ফিরছেন মানুষ।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুরে ছোট-বড় অনেক শিল্প-কারখানা শনিবার থেকেই খুলছে। এজন্য আজ সকাল থেকেই চন্দ্রা এলাকায় যাত্রীর চাপ ছিল বেশি। তবে মহাসড়কে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা।নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগা তুল আলম বলেন, রোববার থেকে সব অফিস খুলছে, তাই দুই দিন যাত্রীদের ভিড় থাকবে। যাত্রীসেবা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা