ই স রা য়ে লি হা*মলায় ই রা নে র শীর্ষ ১২ পর*মাণু বিজ্ঞানী নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ই স রা য়ে লি হা*মলায় ই রা নে র শীর্ষ ১২ পর*মাণু বিজ্ঞানী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৫ ০৪:৪৬:৪২ পূর্বাহ্ন

ই স রা য়ে লি হা*মলায় ই রা নে র শীর্ষ ১২ পর*মাণু বিজ্ঞানী নি হ ত

ছবি : সংগৃহীত


ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলায় দেশটির অন্তত ৯ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে শনিবার ইসরায়েলের নতুন হামলায় আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অপারেশন ‘রাইজিং লায়নের’ শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের সরকারি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যুক্ত অন্তত ৯ জন জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে।’’ হামলায় নিহত ইরানি বিজ্ঞানীদের নামের তালিকাও প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, এই বিজ্ঞানীদের হত্যা ইরানের সরকারের গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতায় বড় ধরনের আঘাত। 

ইসরায়েলি গোয়েন্দা বিভাগের সংগৃহীত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইরানে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরায়েলি নতুন হামলায় ইরানের আরও তিনজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

হামলায় নিহত ইরানি বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইরানি এই ৯ বিজ্ঞানী হলেন পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরেইদুন আব্বাসি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ মোহাম্মদ মেহদি তেহরানচি, রসায়ন প্রকৌশল বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, ম্যাটেরিয়াল প্রকৌশল বিশেষজ্ঞ সাঈদ বারজি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ আমির হাসান ফাখাহি, রিঅ্যাক্টর ফিজিক্স বিশেষজ্ঞ আব্দ আল-হামিদ মিনোশেহর, পদার্থবিজ্ঞানী মানসুর আসগারি, পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ 

আহমদ রেজা জুলফাগারি দারিয়ানি ও যান্ত্রিক প্রকৌশল বিশেষজ্ঞ আলী বাখৌয়েই কাতিরিমি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘‘যেসব বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের হত্যা করা হয়েছে, তারা ইরানের পারমাণবিক প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানভাণ্ডার ছিলেন। পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদের কয়েক দশকের অভিজ্ঞতা ছিল।’’

বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরানি এই বিজ্ঞানীদের অনেকেই মোহসেন ফাখরিজাদেহর উত্তরসূরি ছিলেন। ২০২০ সালে ইসরায়েলি হামলায় ফাখরিজাদেহ নিহত হন। ‘ইরানের পারমাণবিক প্রকল্পের জনক’ হিসেবে মনে করা হতো মোহসেন ফাখরিজাদেহকে।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরের দিকে তেহরানে একযোগে চালানো হামলায় ওই ৯ বিজ্ঞানী নিহত হয়েছেন। একই হামলায় আরও ডজনখানেক সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল; যাদের মধ্যে ছয়জন ছিলেন শীর্ষ পর্যায়ের।

গত এক বছর ধরে গোপনে অত্যন্ত সুপরিকল্পিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে ইরানি বিজ্ঞানীদের হত্যা করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এই পরিকল্পনার আওতায় অন্তত এক ডজন ইসরায়েলি গোয়েন্দা গবেষক বছরের পর বছর ধরে ইরানের প্রধান প্রধান পারমাণবিক বিজ্ঞানীদের গতিবিধি নজরদারিতে রেখেছিলেন বলে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ