ই রা নে র গোয়েন্দা প্রধানকে হ ত্যার তথ্য নিশ্চিত করল ই স রা য়ে ল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৬ PM

ই রা নে র গোয়েন্দা প্রধানকে হ ত্যার তথ্য নিশ্চিত করল ই স রা য়ে ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৪:১৩:০৬ PM

ই রা নে র গোয়েন্দা প্রধানকে হ ত্যার তথ্য নিশ্চিত করল ই স রা য়ে ল

ফাইল ছবি


মধ্যপ্রাচ্যে আঞ্চলিক চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী ইরান-ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা-পাল্টা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান-ইসরায়েলের চলমান এই সংঘাতের প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে সঙ্গে থাকুন।

ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধানসহ চার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইডিএফ বলেছে, যুদ্ধবিমান থেকে চালানো ওই হামলায় তেহরানের একটি ভবন লক্ষ্যবস্তু করা হয়। সেখানে একাধিক ইরানি গোয়েন্দা কর্মকর্তা বৈঠকে বসেছিলেন। ওই হামলায় নিহত হয়েছেন আইআরজিসির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি, গোয়েন্দা কর্মকর্তা হাসান মোহাকিক, কুদস ফোর্সের গোয়েন্দা প্রধান ও আরেক গোয়েন্দা কর্মকর্তা।

এর আগে, রোববার ইরানের সরকার কাজেমি, মোহাকিক ও অপর এক গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। আইডিএফ বলেছে, ‘‘এই শীর্ষ কর্মকর্তারা ইরানে নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং ইসরায়েল, পশ্চিমা দেশসমূহ ও এই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।’’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক