হা য় দা রের নামে যু দ্ধ শুরু’: খা মে নি র ঘোষণায় উ ত্ত প্ত ম ধ্য প্রা চ্য
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ PM

হা য় দা রের নামে যু দ্ধ শুরু’: খা মে নি র ঘোষণায় উ ত্ত প্ত ম ধ্য প্রা চ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ০৯:৫৬:২৩ AM

হা য় দা রের নামে যু দ্ধ শুরু’: খা মে নি র ঘোষণায় উ ত্ত প্ত ম ধ্য প্রা চ্য

ছবি : ফাইল ফটো


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলকে হুমকি দিয়ে লিখেছেন, ‘যুদ্ধ শুরু হলো।’পোস্টটিতে তিনি আরও লিখেছেন, ‘আলি খায়বারে ফিরে এসেছেন।’

আজ বুধবার টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বক্তব্যটি শিয়া ইসলামের প্রথম ইমাম এবং সপ্তম শতকে ইহুদি জনপদ খায়বার জয়ের ঘটনার প্রতি ইঙ্গিত করে।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় তিনি লিখেছেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’

ইংরেজিতে আরেক পোস্টে আয়াতুল্লাহ খামেনি লিখেছেন,‘সন্ত্রাসী জায়নবাদী শাসনের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিক্রিয়া জানানো উচিত। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না।’‘হায়দার’ হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর আরেক নাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন।খামেনির এই বার্তাটি এমন এক সময় এসেছে, যখন ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন।

মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিষয়ে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত ‘‘সর্বোচ্চ নেতা’’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ- কিন্তু ‘‘এই মুহূর্তে’’ তাকে হত্যা করব না।’তিনি আরও বলেন, ‘আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।’

এর কিছুক্ষণ আগে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে’। এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’এর আগে চলতি সপ্তাহেই খবর প্রকাশিত হয়, ইসরায়েলের খামেনিকে হত্যার প্রস্তাবে ভেটো দিয়েছেন ট্রাম্প।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী