খামেনির ভাষণে প্র তি শো ধে র তিন বার্তা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ PM

খামেনির ভাষণে প্র তি শো ধে র তিন বার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ০৬:১৮:২৪ PM

খামেনির ভাষণে প্র তি শো ধে র তিন বার্তা

ছবি : সংগৃহীত


ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার টেলিভিশনে দেওয়া এই ভাষণে ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তার এই ভাষণ বিশ্লেষণ করে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে অন্তত তিনটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন।

প্রথমত, খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনায় যখন অংশ নিচ্ছিল, ইসরায়েলের প্রথম দফার হামলা ঠিক তখনই হয়েছিল। সেই সময় ইরানের পক্ষ থেকে কোনও ধরনের সামরিক উত্তেজনা বা কঠোর প্রতিক্রিয়ার আলামত ছিল না।

দ্বিতীয়ত, তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে, ইরান কখনই আত্মসমর্পণ করবে না। আর আমেরিকার যেকোনও সামরিক হস্তক্ষেপ ইরানের পক্ষ থেকে এমন পাল্টা প্রতিক্রিয়া আনবে, যার ক্ষয়ক্ষতি হবে ‘‘অপূরণীয়’’।

তৃতীয়ত, তিনি বলেন, সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াই ইসরায়েলের দুর্বলতার প্রতিফলন। ভাষণে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ ও তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী