সুনামগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ২ বোনের মৃ ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সুনামগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ২ বোনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ১১:২১:৫১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ২ বোনের মৃ ত্যু

প্রতীকী ছবি


সুনামগঞ্জের সদর উপজেলার পল্লীতে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

মৃত- ফাতেহা বেগম (৮) সুনামগঞ্জ পৌরসভার খাইমতর এলাকার রেহেনা বেগমের মেয়ে। বুশরা আক্তার হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। 

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম।গত মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সে। এসময় দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা বাড়ি পার্শ্ববর্তী পুকুর থেকে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি।  স্থানীয় জনপ্রতিনিধি বা নিহতের পরিবারের কেউ আমাদের কিছু জানায়নি। তবে আমরা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল