সুনামগঞ্জে বিপুল পরিমান ভা র তী য় ঔষধ, কসমেটিক্স, মেহেদী আ ট ক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ PM

সুনামগঞ্জে বিপুল পরিমান ভা র তী য় ঔষধ, কসমেটিক্স, মেহেদী আ ট ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৫:৫৬:২৬ PM

সুনামগঞ্জে বিপুল পরিমান ভা র তী য় ঔষধ, কসমেটিক্স, মেহেদী আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, কসমেটিক্স এবং মেহেদী আটক  করেছে ২৮ বিজিবি। 

শুক্রবার ( ২০ জুন ) দুপুরে ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১০/১০ এস হতে  আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর নামক স্থান থেকে এসব পন্য আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৬৯৫ প্যাকেট ঔষধ,১৩৯ প্যাকেট কসমেটিক্স এনং ৩৬০ পিস মেহেদী। যার আনুমানিক মুল্য ১১ লাখ ৬৪ হাজার টাকা।

এ  ব্যাপারে ২৮ বিজিবির অধিনায়ক, লে,কর্নেল এ,কে জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ঔষধ, কসমেটিক্স ও মেহেদী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার