যুক্তরাজ্যে সা ম রি ক ঘাঁটিতে ঢুকে পড়লেন ফি লি স্তি ন পন্থীরা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

প্লেন ভাঙচুর

যুক্তরাজ্যে সা ম রি ক ঘাঁটিতে ঢুকে পড়লেন ফি লি স্তি ন পন্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ১০:৫৫:৩৯ PM

যুক্তরাজ্যে সা ম রি ক ঘাঁটিতে ঢুকে পড়লেন ফি লি স্তি ন পন্থীরা

ফাইল ছবি


ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভকারীরা যুক্তরাজ্যে একটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়েছেন। এমনকি তারা সেখানে দুটি উড়োজাহাজও ভাঙচুর করেন।

শুক্রবার (২০ জুন) ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে একটি সংগঠনের কর্মীদের প্রতিবাদ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। ওই সংগঠন জানায়, তাদের দুই কর্মী অক্সফোর্ডশায়ারের ব্রাইস নর্টন রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে প্রবেশ করে দুটি ভয়েজার উড়োজাহাজ ভাঙচুর করেছেন। উড়োজাহাজ দুটি যুক্তরাজ্যের সামরিক জ্বালানি সরবরাহ ও পরিবহনের কাজে ব্যবহৃত হতো।

সংগঠনটি দাবি করেছে, বৈদ্যুতিক স্কুটারে করে কর্মীরা রানওয়ের ভেতরে ঢুকে পড়েন। পরে তারা পুরনো ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে প্লেন ও রানওয়ের ওপর লাল রঙ ছড়িয়ে দেন, যা ‘রক্তের প্রতীক’ হিসেবে ব্যবহার করা হয়। এরপর রড ও লোহার শাবল দিয়ে উড়োজাহাজ ‍দুটি ভাঙচুর করা হয়।

সংগঠনটির এক মুখপাত্র বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুখে প্রতিবাদ করলেও ব্রিটেন এখনো সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। যুক্তরাজ্যের গোয়েন্দা বিমানগুলো গাজার আকাশে উড়ছে। ব্রিটিশ বিমান ঘাঁটিগুলো থেকে মার্কিন ও ইসরায়েলি বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।  

সংগঠনটি ঘটনাস্থলের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছে। তাদের দাবি, অভিযানের পর কর্মীরা আটক হননি।  এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী