গা*জাজুড়ে হা*মলায় আরও ৮২ ফি*লিস্তিনি নি*হত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫১ PM

গা*জাজুড়ে হা*মলায় আরও ৮২ ফি*লিস্তিনি নি*হত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০১:৩৩:১২ PM

গা*জাজুড়ে হা*মলায় আরও ৮২ ফি*লিস্তিনি নি*হত

ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৮২ জন প্রাণ হারিয়েছেন। যার মধ্যে বিভিন্ন মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে সাহায্য নিতে আসা ৩৪ জন রয়েছেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, দের এল বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় নিহতের মধ্যে অনেকে সাহায্যপ্রার্থী আছেন।

হাসপাতাল সূত্র জানায়, কেন্দ্রীয় গাজার ৩৭ জন নিহতের মধ্যে ২৩ জন সাহায্য নেওয়ার জন্য অপেক্ষমাণ ছিলেন। গাজার শহরে নিহতের সংখ্যা ২৩ এবং দক্ষিণ গাজায় নিহত ২২ জনের মধ্যে ১১ জন সাহায্যপ্রার্থী।

গাজার হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোর আশপাশে এই ধরনের হামলার ঘটনায় ইতোমধ্যে শত শত মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এসব হামলার জন্য গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকেও দায়ী করেছে নিরাপদ সহায়তা সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থতার জন্য।

গাজার মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলছেন, “এখন পর্যন্ত ৪০৯ জন সাহায্যপ্রার্থী নিহত এবং ৩২০৩ জন আহত হয়েছেন।”

অন্যদিকে ইউনিসেফ জানায়, গাজার পানীয় জলের সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। পানি সরবরাহ ব্যবস্থার অবনতি এবং অবরোধের কারণে মাত্র ৪০ শতাংশ পানীয় জল উৎপাদন কার্যক্রম সচল রয়েছে। ইউনিসেফ মুখপাত্র জেমস এল্ডার বলেন, “শিশুরা তৃষ্ণায় মারা যেতে শুরু করবে।”

তিনি আরও জানান, যুদ্ধক্ষেত্রের মধ্যে অবস্থিত সহায়তা কেন্দ্রগুলোর খোলা থাকা সময়ের তথ্য বিভ্রান্তিকর হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক