মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ই স রা য়ে ল : এরদোয়ান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫২ PM

মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ই স রা য়ে ল : এরদোয়ান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০৬:২৭:৩০ PM

মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ই স রা য়ে ল : এরদোয়ান

ছবি : সংগৃহীত


ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভন্ডুল করতে ইরানে ইসরায়েল হামলা করেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর সম্মেলন শুরু হয়েছে। সেখানে সংস্থার সদস্যরাষ্ট্র তুরস্কের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে বক্তব্য দিয়েছেন এরদোয়ান।

নিজ বক্তব্যে ইরানের ওপর ইসরায়েলের হামলাকে ‘পুরোপুরি গুন্ডামি’ উল্লেখ করে এরদোয়ান বলেন, “ইরানে ইসরায়েল যা করছে, তা পুরোপুরি গুন্ডামি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চায় (পরমাণু প্রকল্প ইস্যুতে) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভন্ডুল হোক, হামলার মূল কারণ এটাই।”

“বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আমার অনুরোধ— আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিন।”

গত ১৩ জুন থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, যা এখনও চলছে। অভিযানে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক