ছবি: নিজস্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জামালগঞ্জ উপজেলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল ও ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে লক্ষীপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান এর সভাপতিত্বে ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক ও ২য় যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, মাসুম মাহমুদ তালুকদার, এমদাদুল হক আফিন্দী, এডভোকেট শাহিনুর রহমান , জুলফিকার চৌধুরী রানা , ফজলুল কাদের চৌধুরী, নবী হোসেন, নুরে আলম ফরায়েজী,সামছুজ্জামান ধন মিয়া, আলী আক্কাস মুরাদ, গোলাম রব্বানী আফিন্দী, ইকবাল হাসান তালুকদার, সাজ্জাদ মাহমুদ তালুকদার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লখ্য এর আগে সাচনা বাজার, বেহেলী, ফেনারবাক, জামালগঞ্জ উত্তর ও ভীমখালী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




