নিজে নি হ ত হলে কে হবেন সুপ্রিম নেতা, ঠিক করে দিয়েছেন খামেনি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫০ PM

নিজে নি হ ত হলে কে হবেন সুপ্রিম নেতা, ঠিক করে দিয়েছেন খামেনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ১১:৪৩:৪৭ PM

নিজে নি হ ত হলে কে হবেন সুপ্রিম নেতা, ঠিক করে দিয়েছেন খামেনি

ফাইল ছবি


দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত হলে পরবর্তীতে কে সুপ্রিম নেতা হবেন সেটি মোটামুটি ঠিক করে দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, খামেনি তিনজন ব্যক্তির নামের একটি তালিকা দিয়েছেন। নির্দেশনা দিয়েছেন, যদি তিনি ইসরায়েলের হামলায় প্রাণ হারান তাহলে এ তিনজন থেকে যে কোনো একজনকে যেন পরবর্তী সুপ্রিম নেতা বানানো হয়।

দখলদার ইসরায়েল যেকোনো সময় খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। এরমধ্যেই নিজের উত্তরাধিকারী ঠিক করে ফেলেছেন তিনি।

তিন ইরানি কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি এখন একটি ভূগর্ভস্থ অবকাঠামোতে অবস্থান করছেন এবং একজন বিশ্বাসযোগ্য ব্যক্তির মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করছেন।

এছাড়া সামরিক বাহিনীর শীর্ষ কোনো কমান্ডার নিহত হলে তার জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে সেটিও ঠিক করে দিয়েছেন ৮৬ বছর বয়সী খামেনি। যে তিনজনকে পরবর্তী সুপ্রিম নেতার তালিকায় খামেনি রেখেছেন তাদের নাম প্রকাশ করা হয়নি।

আগে ধারণা করা হতো, আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলে তার ছেলে মুজতবা খামেনি পরবর্তী সুপ্রিম নেতা হবেন। কিন্তু তিনি যে তিনজনকে তালিকায় রেখেছেন সেখানে মুজতবার নাম নেই বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

নিজে নিহত হলে যেন দ্রুত সময়ের মধ্যে নতুন নেতা নির্বাচন করা যায় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য এমন অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে খামেনি।

এছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি ক্ষমতা চৌকস বিপ্লবী গার্ডের কাছে হস্তান্তর করেছেন। যেন তারা প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক