ই রা নে র পরমা*ণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বং*স করা হবে : হোয়াইট হাউস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ই রা নে র পরমা*ণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বং*স করা হবে : হোয়াইট হাউস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন

ই রা নে র পরমা*ণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বং*স করা হবে : হোয়াইট হাউস

ছবি : সংগৃহীত


ইরানের পরমাণু বিষয়ক যাবতীয় সক্ষমতাতে সমূলে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

সোমবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম এবিসি নিউজ চ্যানেলের ‘গুডমর্নিং আমেরিকা’-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারোলিন, “হ্যাঁ, ইরানের পরমাণু বিষয়ক সক্ষমতাকে সম্পূর্ণ নির্মূল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ইতোমধ্যে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে এবং আমাদের উচ্চমাত্রায় বিশ্বাস আছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে লুকিয়ে রেখেছে, সেখানেও হামলা করা হবে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিয়েছেন। যথেষ্ট আত্মবিশ্বাস যদি তার না থাকতো, তাহলে এই নির্দেশ দিতেন না তিনি।”

প্রসঙ্গত, আলোচিত পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ চলার মধ্যেই গত ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। প্রথম দিকে এ সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও শনিবার রাতে ইরানের ফার্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানের সামরিক স্থাপনায় সরাসরি আঘাতের মাধ্যমে এতে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী এ অভিযানের নাম দিয়েছে অপারেশন মিডনাইট হ্যামার।

যুক্তরাষ্ট্রের এ অভিযানের কঠোর নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, এই হামলা ‘ক্ষমার অযোগ্য’।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী