যু*দ্ধের সমাপ্তি চেয়ে ই*রানকে ই*সরায়েলের ‘বার্তা’
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM

যু*দ্ধের সমাপ্তি চেয়ে ই*রানকে ই*সরায়েলের ‘বার্তা’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ১২:৩৮:৪৯ PM

যু*দ্ধের সমাপ্তি চেয়ে ই*রানকে ই*সরায়েলের ‘বার্তা’

ছবি : সংগৃহীত


ইসরায়েল ইরানে লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেই দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এই বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ‘অপারেশন রাইজিং লায়ন’ এর অধীনে ইসরায়েল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নিরসনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কয়েক দিনের মধ্যেই যুদ্ধের লক্ষ্য পূরণ সম্ভব বলে মনে করছে তেলআবিব।

আরব দেশগুলোর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নাল কে জানান, যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের অনুরোধ করেছে তারা যেন ইরানকে বার্তা দেয় যে, ইসরায়েল শিগগিরই এই সামরিক অভিযান সমাপ্ত করতে চায়।

টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন “যদি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হয়, তবে ইসরায়েল এই অভিযান এখানেই শেষ করতে প্রস্তুত। এটি আমাদের ওপর নির্ভর করছে না, বরং নির্ভর করছে ইরানের সিদ্ধান্তের ওপর। আমরা এখনই থামতে রাজি, যদি আলোচনার মাধ্যমে একটি সমঝোতা আসে।”

চ্যানেল ১২ জানায়, অভিযান থামানোর দুটি পথ খোলা রয়েছে। প্রথমটি হচ্ছে ইসরায়েল একতরফা ভাবে ঘোষণা করতে পারে তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জন করেছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দেবে। দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র ঘোষণা দেবে যে উভয়পক্ষ একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে, যদিও দ্বিতীয় বিকল্পটিকে ইসরায়েল কম পছন্দ করছে।

ইসরায়েলি কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যেখানে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে গুটিয়ে নিতে হবে। তবে যদি ইসরায়েল মনে করে যে ইরান কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে, তাহলে পুনরায় বিমান হামলা চালানো হবে।

রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ইরানের পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে আমরা গভীর ক্ষতি সাধন করেছি।”

তবে তিনি একথাও বলেন যে, ইসরায়েল কোনোভাবেই দীর্ঘমেয়াদী ‘অবসাদময় যুদ্ধ’এ জড়াতে চায় না, তবে সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান থামানোরও প্রশ্ন উঠে না।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ