ই রা নি জাতির ঐক্যের বার্তা দিলেন আয়াতুল্লাহ খা মে নি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ই রা নি জাতির ঐক্যের বার্তা দিলেন আয়াতুল্লাহ খা মে নি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ১১:২৪:৩৫ পূর্বাহ্ন

ই রা নি জাতির ঐক্যের বার্তা দিলেন আয়াতুল্লাহ খা মে নি

সংগৃহিত


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে। এই বার্তা দিয়েছে যে, আমাদের জনগণের কণ্ঠস্বর এক।

তিনি বলেন, ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল।

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর এই প্রথম ভিডিওবার্তা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (২৬ জুন) তার পূর্ণাঙ্গ বার্তা সম্প্রচারিত হওয়ার আগেই তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বক্তব্যে দেশটির সর্বোচ্চ নেতা বলেন, ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমানজনক।

খামেনি যোগ করেন– ইরান কখনও আত্মসমর্পণ করবে না। ট্রাম্প বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ইরান আত্মসমর্পণ করলেই কেবল যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে। কিন্তু আত্মসমর্পণ কখনও হবে না। আমরা শক্তিশালী জাতি। ইরান মার্কিনিদের মুখে চপেটাঘাত করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী