বছরের উষ্ণতম দিন দেখলো যুক্তরাজ্য
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

বছরের উষ্ণতম দিন দেখলো যুক্তরাজ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ১০:৩৭:০৭ অপরাহ্ন

বছরের উষ্ণতম দিন দেখলো যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত


এ বছর যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ মঙ্গলবার (১ জুলাই) । সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের এসেক্সে ৩৩ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এই রেকর্ডটি আজই আবার ভেঙে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা।

গত কয়েকদিন ধরে দাবদাহের কবলে পড়েছেন ইউরোপের সাধারণ মানুষ। ফ্রান্সের প্যারিসসহ ১৬টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানকার মানুষকে রোদ থেকে দূরে থাকা ও পর্যাপ্ত পানি পানের জন্য বলা হয়েছে। অপরদিকে তাপমাত্রা বেশি হওয়ায় তুরস্কে সৃষ্টি হয়েছে ভয়াবহ দাবানল। দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চল থেকে ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

অতিরিক্ত তাপমাত্রার কারণে গ্রিসেও দাবানলের শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে সেখানে দমকলকর্মীদের উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইতালিতে গরমজনিত কারণে দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন একটি নির্মাণাধীন ভবনে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আরেকজন গরম থেকে বাঁচতে পানিতে নেমে সেই পানিতে ভেসে গিয়ে প্রাণ হারান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী