সিলেটে জ*ব্দ ১৬ লাখ টাকার ভা*রতীয় জিরা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩০ PM

সিলেটে জ*ব্দ ১৬ লাখ টাকার ভা*রতীয় জিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০১:৫৬:৩৩ PM

সিলেটে জ*ব্দ ১৬ লাখ টাকার ভা*রতীয় জিরা


সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে শাহপরাণ থানার ওসির নেতৃত্বে মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জামান ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকার প্রজাপতি গেট সংলগ্ন পাকা রাস্তার ওপর একটি সন্দেহজনক ডিআই পিকআপকে থামার সংকেত দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ৫৪ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১ হাজার ৬২০ কেজি জিরা পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়া জব্দ করা হয় একটি নীল ও হলুদ রঙের টাটা ডিআই পিকআপ (রেজি নং- ঢাকা মেট্রো ন-২০-৮৯১৩), যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

পালিয়ে যাওয়া চালকসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
সব হা*রানোর শ*ঙ্কায় চার গ্রামের মানুষ
শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী