দেশসেরা কৃতীদের সংবর্ধনায় উজ্জ্বল সাবিহা, পেলেন ‘হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড’
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৮ PM

দেশসেরা কৃতীদের সংবর্ধনায় উজ্জ্বল সাবিহা, পেলেন ‘হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৪:৫৯:৩৮ PM

দেশসেরা কৃতীদের সংবর্ধনায় উজ্জ্বল সাবিহা, পেলেন ‘হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড’

সংগৃহীত


মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর কন্যা সাবিহা বিনতে সালাহউদ্দিন ও-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এই সংবর্ধনার আয়োজন করে দ্য ডেইলি স্টার এবং প্রাইম ব্যাংক। মেয়ের এমন সাফল্যে বাবাসুলতান সালাহউদ্দিন টুকু এমপি বেশ গর্ববোধ করছেন।গত শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, পরিবার, শিক্ষক, বন্ধু ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি পুরষ্কার তুলে দেওয়া হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো (আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন)’।

কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির সিইও ফয়সাল রহমান, বাংলাদেশে আইডিপি এডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুলসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ও-লেভেল এবং ৬১৭ জন এ-লেভেলের শিক্ষার্থী।পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন ও বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন এবং এ-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৯ জন ও দেশে প্রথম হওয়া ২৮ জন শিক্ষার্থী রয়েছেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান