গোয়াইনঘাটে ‘মা*দক ও মানব পা*চারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক সভা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ PM

গোয়াইনঘাটে ‘মা*দক ও মানব পা*চারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৯:১১:৩৪ PM

গোয়াইনঘাটে ‘মা*দক ও মানব পা*চারকে না বলুন’ শীর্ষক  সচেতনতামূলক  সভা

ছবি:সংগৃহীত


তরুণ প্রজন্মকে মাদক ও মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সিলেটের গোয়াইনঘাটে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সোনারহাট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মুরুল। তিনি বলেন, মাদক ও মানব পাচার সমাজের জন্য বড় হুমকি। তরুণদের এসব অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

এছাড়া বক্তব্য দেন যুক্তরাজ্যপ্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল এবং সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদক ও মানব পাচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তরুণদের নৈতিক শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ