দোয়ারায় অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে তিনজনকে দ*ণ্ড
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ PM

দোয়ারায় অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে তিনজনকে দ*ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০৭:১৫:১১ PM

দোয়ারায় অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে তিনজনকে দ*ণ্ড

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নদী থেকে উত্তোলিত বিপুল পরিমাণ বালুও জব্দ করা হয়।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ’র নেতৃত্বে সুনাইৎতা ও শ্রীপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সুনাইৎতা গ্রামের হুশিয়ার আলীর ছেলে শাহানুর আলীকে ৩০ দিনের কারাদণ্ড, শ্রীপুর গ্রামের আব্দুর নূর বতুর ছেলে লালন আহমেদ রাজু এবং সুনাইৎতা গ্রামের ওস্তার আলীর পুত্র আশিক আলীকে ৭ দিনের করে কারাদণ্ড প্রদান করা হয়

অভিযানে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বালু জব্দ ও তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার