ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রণোদনার আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাল ও নারিকেলের চারা এবং সাধারণ কৃষকদের মাঝে মরিচ, সবজি বীঁজ উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকাল ৪ টায় কৃষি অফিসের হলরুমের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষক, প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হাইব্রীড মরিচ বীজ, গ্রীষ্মকালীন সবজি বীজ, নারিকেল, তাল, আম, জাম, বেল, নিম, কাঁঠাল চারা বিতরন উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০০ ছাত্রদের মধ্যে ৪টি করে চারা, ১৩০ টি প্রতিষ্ঠানে তালের চারা পায় ১ টি করে, ৫ টি করে নারিকেল চারা পায় ২০ টি প্রতিষ্ঠান। এছাড়াও সাধারণ কৃষকদের মাঝে মরিচ, সবজি বীজঁ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র, গণমাধ্যম কর্মী, সুবিধাভোগী কৃষকগণ।
জৈন্তাবার্তা / মনোয়ার




