সিলেটে ডে*ঙ্গু বাড়ছে, ক রো না পরিস্থিতি স্থিতিশীল
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০২ PM

সিলেটে ডে*ঙ্গু বাড়ছে, ক রো না পরিস্থিতি স্থিতিশীল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৪:৫৬:১৩ PM

সিলেটে ডে*ঙ্গু বাড়ছে, ক রো না পরিস্থিতি স্থিতিশীল

ছবি : ফাইল ফটো


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে করোনা পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মোট ১৯ জনের করোনা পরীক্ষা করা হয়। তবে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৫৩৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় বিভাগে মৃত্যুবরণ করেছেন দুজন।

বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ জন রোগী। অন্যরা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।এদিকে ডেঙ্গু পরিস্থিতিতেও রয়েছে হালকা উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় নতুন একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ জন।

বর্তমানে সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে। তবে এ বছর (১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত) সিলেটে ডেঙ্গুতে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় সবাইকে সচেতন থাকতে এবং মশার বিস্তার রোধে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ জোরদার করতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা