ছবি:সংগৃহীত
পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সিলাম ইউনিয়নের চকের বাজার এলাকায় বেটুয়ার খালে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এম. এ. মালিক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইব্রাহীম মালিক রনির সভাপতিত্বে এবং সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী এবং উপজেলা প্রকৌশলী শেখ আজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল ও প্রাকৃতিক জলাশয় পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলার ফলে খাল ভরাট হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন। পাশাপাশি খাল ও ড্রেনে ময়লা না ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম তুরন, চেয়ারম্যান অলিউর রহমান ওলী, বিএনপি নেতা ফজলু মিয়া, আমিনুর রহমান চৌধুরী সুহেব, মোতাহির হোসেন জুনেদ, আলী মেরাজ মুস্তাক, শাহ আলম আহমদ, এনামুর রহমান এনাম, মো. জুনেদ আহমদ, জসিম আহমদ, রাসেল আহমদ মনসুর, আপু সুলতান, তারেক আহমদ, বদরুল শাহ, এনাম আহমদ, জালাল আহমদ, তোয়ায়েল হোসেন কচি, জহিরুল ইসলাম রাসেল, আরিফুল রহমান তারেক, জহুরুল আজম, ফরিদ মিয়া, মনসুর আলী, শাহ বদরুল, সেবুল আহমদ, রিফাত রাজা, রাসেল সরকার, জুনেদ আহমদ, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুর রহমান শোয়েব। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সরাসরি খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




