সিলেটে হামের প্রকো*প: আরও দুই শিশুর মৃ*ত্যু,
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৮ PM

২৪ ঘণ্টায় ভর্তি অর্ধশত

সিলেটে হামের প্রকো*প: আরও দুই শিশুর মৃ*ত্যু,

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০৭:৫৫:৫৪ PM

সিলেটে হামের প্রকো*প:  আরও দুই শিশুর মৃ*ত্যু,

সংগৃহিত


সিলেট বিভাগে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ভর্তি হয়েছে ৫২ জন শিশু।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১০ মাস বয়সী আবদুল্লাহ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ১০ মাস বয়সী হুজাইফ রয়েছে। এর আগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৭ জন শিশু ভর্তি হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, হবিগঞ্জে ৭ জন, সুনামগঞ্জে ৪ জন, জামালগঞ্জে ২ জন এবং ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজারে একজন করে শিশু ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৯৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪২ জন, মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন রয়েছে। এছাড়া হবিগঞ্জে ৮ জনসহ অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সেও কয়েকজন করে শিশু ভর্তি আছে।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ