কুয়েতের সিভিল এভিয়েশন ও ইউরোপীয় ইউনিয়নের বৈঠক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ AM

কুয়েতের সিভিল এভিয়েশন ও ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

বিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০২:৫৪:৪৬ PM

কুয়েতের সিভিল এভিয়েশন ও ইউরোপীয় ইউনিয়নের বৈঠক


কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সিভিল এভিয়েশন অথরিটির প্রেসিডেন্ট শেখ ইঞ্জিনিয়ার হামুদ মুবারক আল-হামুদ আল-জাবের আল-সাবাহ কুয়েতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

বৈঠকে আলোচনার বিষয় ছিল- ইরানের অন্যায় আগ্রাসনের পর বিমানবন্দরের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা, বিমান সংস্থাগুলোকে বিশেষ সহায়তা ও আকাশ পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে কুয়েতের অবস্থান সুদৃঢ় করা এবং সিভিল এভিয়েশন খাতে চ্যালেঞ্জ মোকাবেলা ও নতুন সুযোগ সৃষ্টিতে ইউরোপীয় ইউনিয়নের সাথে যৌথ সহযোগিতা।

বৈঠক শেষে শেখ হামুদ আল-সাবাহ এই আয়োজনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রদূত সাদেক মারাফিকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি কুয়েতের উন্নয়ন ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে এই ধরনের কূটনৈতিক আলোচনার গুরুত্ব তুলে ধরেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী