মামুনের ছবিতে শাকিব ভক্তদের ক্ষো*ভের মাঝেই এল সত্য
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

মামুনের ছবিতে শাকিব ভক্তদের ক্ষো*ভের মাঝেই এল সত্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০৩:৩৫:৪৭ অপরাহ্ন

মামুনের ছবিতে শাকিব ভক্তদের ক্ষো*ভের মাঝেই এল সত্য

সংগৃহীত


ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন গুঞ্জন। বলা হচ্ছে, অনন্য মামুনের পরিচালনায় শাকিব খান ২০২৭ সালের ঈদুল ফিতরের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন! আর সেই ছবিটি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়! পরিচালক হিসেবে মামুনের নাম থাকায় শাকিবভক্তরা বিভিন্ন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।

তবে অনুসন্ধানে জানা গেছে, এই গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি নেই। যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ও ভারতের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান এবং দুজন পরিচালক যুক্ত থাকার কথা। সে হিসাবে শুধু একজন পরিচালকের নাম সামনে আসা বাস্তবসম্মত নয়।

শাকিব খানের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, অনন্য মামুন পরিচালিত এমন কোনো সিনেমায় তার অভিনয়ের বিষয়টি সম্পূর্ণ গুজব। এমনকি এ ধরনের কোনো প্রজেক্টের জন্য তিনি এখনও কোনো শিডিউলও দেননি।

অন্যদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ আবারও শাকিব খানকে নিয়ে কাজ করতে আগ্রহী। এর আগে তাদের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ ও ‘নবাব’ চলচ্চিত্র দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছিল।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক