শুক্রবার সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০১ PM

শুক্রবার সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০৮:৫৭:০৩ PM

শুক্রবার সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ছবি:সংগৃহীত


বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি শুক্রবার (১৭ এপ্রিল) এক সরকারি সফরে সিলেট আসছেন।

সফরসূচি অনুযায়ী, তিনি জুম্মার নামাজ আদায় করবেন নগরীর ঈদগাহ গেইট জামে মসজিদে। এরপর বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরে বিকেল সাড়ে ৪টায় লাক্কাতুরা গলফ ক্লাব প্রাঙ্গণে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। দিনশেষে বিকেল ৫টায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চা বাগানের শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ