ছবি: নিজস্ব
সুনামগঞ্জের দিরাইয়ে বন্দ হাওর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারসংলগ্ন নতুন মির্জাপুর গ্রামের সামনের হাওর থেকে এ মরদেহটি ভাসতে দেখা যায়।
স্থানীয় লোকজন হাওরের পানিতে মরদেহটি ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে দিরাই থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখনো এলাকায় আছি। লাশের পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার করা হয়েছে। শুনছি, ইসলামপুর গ্রামের কয়েকজন তাঁকে চিনতে পেরেছেন। তাঁদের থানায় আসতে বলা হয়েছে।’
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




