ছবি : সংগৃহীত
সুনামগগঞ্জের দিরাই ফিডারের বর্ধিতকরণ কাজের জন্য শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরবরাহ করা সকল এলাকাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডার ও ৩৩ কেভি দিরাই ফিডারের এক্সটেনশন কাজের জন্য আগামী ১২ জুলাই শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস (পিডিবি অংশ) সাট ডাউন গ্রহণ করা হবে। ঐ দিন ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডার ও ৩৩ কেভি দিরাই ফিডারের এক্সটেনশন কাজের জন্য সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন সকল এলাকায় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




