জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ PM

জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০৬:৪১:০৪ PM

জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও প্রথম সভা শনিবার (১২ জুলাই) দুপুরে শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিজন কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সদস্যদের পরিচিতি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিভাস দে। পূজা উদযাপন পরিষদের সদস্য সাংবাদিক অমিত দেবের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু,হিন্দু কমিউনিটি নেতা সমর চন্দ্র দে,পিষুষ রায় কালা,লিখন দাস,সিতেশ রায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য শশী কান্ত গোপ,আশুতোষ দাশ,ডাক্তার রনজিৎ কুমার দে শংকর, বিদ্যুৎ রায়,বকুল দাশ,নিখিল পাল,রঞ্জু দাশ,অধির দাস,রাখাল দাস প্রমুখ সভায় জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দেব, উপদেষ্টা পরিষদ সদস্য বাবুল চন্দ্র দে,বিনয় ভূষণ বণিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দে,সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক,পূজা উদযাপন পরিষদ সভাপতি রাধিকা রঞ্জন রায় সহ প্রয়াত সকল নেতৃবৃন্দের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় পূজা উদযাপন পরিষদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিক কে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। পরে পূজা উদযাপন পরিষদের কার্যক্রম কে ত্বরান্বিত করতে সাংগঠনিক নানা আলোচনা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা