ছবি: নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিব নগর প্রতিনিয়ত বিভিন্ন দূর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় এই এলাকার কিচু মানুষের। বিশেষ করে নারীদের জীবনে সংগ্রাম করতে হয় বেশির ভাগ সময় ধরেই। তেমনই সংগ্রামী একজন নারী আমিরুন নেসা।
জগন্নাথপুর উজেলার পৌরসভার হবিব নগর এলাকার বাসিন্দা আমিরুন নেসা।(৩০)। স্বামী চার ছেলে তিন মেয়ে ৯ জনের সংসার তাঁর। আমিরুন নেসার স্বামী কাদির মিয়া একজন দিনমজুর। তবে তাঁর স্বামী অসুস্থ্যতার জন্য ভালো একটা আয় করতে পারে না। তাই, ৯ জনের সংসার চালাতে গিয়ে যেন আমিরুন নেসার যেন হিমশিম খেতে হয়,সংসার পরিচালনা করতে। সব মিলেই যেন এক সংগ্রামী আমিরুন নেসার জীবন। তাঁর অবস্থা যেন নুন আনতে পানতা ফুরায় এর মতো। কখনো ভালো কিছু জোটেনি আমিরুন নেসার এই জীবনে!
গরু পালন করে আমিরুন নেসা সফল। গরুগুলো তাঁর সংসারে অনেক স্বপ্ন পূরণে সহায়তা করবে বলে তিনি জানান। গরুগুলো এখন তাঁর পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করছে। এ গোবর বিক্রি করেও তিনি আয় করছেন।
আমিরুন নেসার জীবন এখন আগের তুলনায় বেশ ভালো। তিনি আশা করছেন অদূর ভবিষ্যতে তাঁর জীবন ও জীবিকা আরও ভালো হবে। তিনি এখন হতাশ নন। এখন কিছুটা দুর হইছে, তিনি মহাখুশি।
আমিরুন নেসা স্বপ্ন দেখা শুরু করছেন যে,গরু বিক্রির টাকা দিয়ে প্রথমে তিনি সুন্দর একটা ঘর তৈরি করবেন এবং মেয়ে দুটোর ভালো করে পড়ালেখা করাবেন।
জগন্নাথপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বলেন, আমিরুন নেসা এখন স্বাবলম্বী হয়েছেন। আমরা তার মতো অন্যান্য আরো নারীদের দক্ষতা অর্জনে কাজ করে যাচ্ছি। তার কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতা তাকে সফল ও স্বাবলম্বী করে তুলেছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




