জগন্নাথপুরে প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণীকে বিয়ে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ AM

জগন্নাথপুরে প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণীকে বিয়ে

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৬:৪২:৫২ PM

জগন্নাথপুরে প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণীকে বিয়ে

ছবি:নিজস্ব


প্রেম মানে না কোনো বাধা-বিপত্তি, জাত-ধর্ম। তেমনি এক ঘটনা ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুরে । ভালোবাসার মানুষকে পেতে লিমন কর (১৯) নামের এক হিন্দু যুবক ধর্মান্তরিত হয়ে এক মুসলিম তরুণীকে বিয়ে করেছেন। ওই তরুণীর নাম খাদিজা বেগম (১৪)। লিমন কর নাম পরিবর্তন করে আব্দুল মোমিন রেখেছে। 

জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের নিল কান্ত করের ছেলে লিমন কর ও হবিগঞ্জের নবীনগঞ্জ উপজেলার গহরপুর গ্রামের বারিক হোসেন বাচ্চু মিয়ার মেয়ে খাদিজা বেগম তারা দু'জন প্রেমিক-প্রেমিকা। 

দুজন জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর এলাকায় বসবাস করছেন এবং তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক থাকায় তারা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। তারা সিলেট আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। 

এবিষয়ে জগন্নাথপুর থানার এসআই দীপংকর হালদার জানান,অভিযোগ পেয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের খাদিজা বেগমের ঘর থেকে লিমন করকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লিমন করের বাবা নিল কান্ত করের জিম্মায় তার ছেলেকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে খাদিজা বেগমের পরিবার বিয়ের স্বীকৃতি দিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে যায়।

মেয়ের বাবা বাচ্চু মিয়া জানান ছেলে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে আমার মেয়েকে বিয়ে করেছে দুজনকে আমরা মেনে নিয়েছি।

জৈন্তাবার্তা / সুলতানা