বিশ্বম্ভরপুর উপজেলা আ.লীগের সম্পাদক নুরুল কা রা গা রে
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ PM

বিশ্বম্ভরপুর উপজেলা আ.লীগের সম্পাদক নুরুল কা রা গা রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ১০:৩৭:৪৩ PM

বিশ্বম্ভরপুর উপজেলা আ.লীগের সম্পাদক নুরুল কা রা গা রে

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার বিকালে সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির এই আদেশ দেন।

গেল চার আগস্ট বিশ^ম্ভরপুরে ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে  দায়ের করা মামলার আসামি নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিশ^ম্ভরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী বহুদিন পলাতক ছিলেন। সম্প্রতি উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি। আদালত তাকে ছয় সপ্তাহের মধ্যে সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবার নির্দেশ প্রদান করেন।

নুরুল আলম সিদ্দিকীর আইনজীবী অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল জানান, শুনানীআন্তে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার