সুনামগঞ্জে পুকুরে গোসলে গিয়ে যুবকের মৃ*ত্যু
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৫ AM

সুনামগঞ্জে পুকুরে গোসলে গিয়ে যুবকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৫ ১০:৫৩:২৯ PM

সুনামগঞ্জে পুকুরে গোসলে গিয়ে যুবকের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পুকুর গোসল করতে পানিতে ডুবে সাবিদ (২০) নামের এক কলেজ ছাত্রর মৃত্যু হয়েছে। সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে অন্যান্য যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র। এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যস্থলে পৌঁছে গেলে পাড়ে ফেরত আসতে পারেনি সে।  পুকুরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় কলেজ ছাত্রের নিথর দেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের খালাতো ভাই তামিম বলেন, ‘সাবিদসহ আর চার-পাঁচ জন বিকালে আমরা গোসল করতে গিয়েছিলাম। আমরা পুকুরে নেমে যখন পুকুরের এপার থেকে ওপারে যাই তখন সবাই পৌঁছে গেলেও সাবিদ অনেক পিছনে পড়ে যায়। পরে পুকুরের মধ্য জায়গায় এসে সাবিদ ডুবে যায়। পরে কয়েক মিনিট পেরিয়ে গেলে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি এবং স্থানীয়দের জানাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আসে। খোজাখুঁজির কয়েক ঘন্টার পর পুকুরের মধ্যখান থেকে তাকে উদ্ধার করা হয়।। সাবিদের শ্বাসকষ্ট ছিল। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং পাঁচ  ওয়াক্ত নামাজও পড়তো সে।’

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ‘মঙ্গলবার বিকালে অন্যান্য যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র। এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যখানে ডুবে যান তিনি। সাবিতের মরদেহ উদ্ধার করে সকল আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে শাবিতের লাশ হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা