ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ PM

ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০২:৫৩:১০ PM

ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সংগঠনের উপজেলা শাখার কার্যালয়ে এই কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ফারুক আহমেদ নোমানী।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা  বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোবিন্দগঞ্জের ব্যবসায়ী নেতা আশরাফুর রহমান চৌধুরী, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শাহ মুহাম্মদ আখতারুজ্জামান, সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা, সাংবাদিক সাকির আমিন, সাংবাদিক খালেদ মিয়া ও ব্যবসায়ী ইব্রাহীম আলী।

এ সময় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, জামায়াতে ইসলামী ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, ক্রীড়াবিদ আলী আহমদ তালুকদার ও লাল মিয়া, সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ রুনু, ধর্মবিষয়ক সম্পাদক জানে আলমসহ বিএমএসএফ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বিএমএসএফ এর ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

শেষে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা আবুল হাসনাত।

জৈন্তা বার্তা/আরআর