সুনামগঞ্জে সড়ক অ ব রো ধ করে বি ক্ষো ভ ছাত্র-জনতার
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ PM

সুনামগঞ্জে সড়ক অ ব রো ধ করে বি ক্ষো ভ ছাত্র-জনতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০৭:২৮:৪২ PM

সুনামগঞ্জে সড়ক অ ব রো ধ করে বি ক্ষো ভ ছাত্র-জনতার

ছবি: নিজস্ব


গোপালগঞ্জের এনসিপি'র সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের হামলা ও ভাঙ্গচুরের ঘটনায় সুনামগঞ্জের অবরোধ কর্মসূচি করেছে জুলাই স্বপক্ষে ছাত্রজনতা।

আজ মঙ্গলবার ( ১৬ জুলাই ) বিকাল সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।

এসময় তারা গোপালগঞ্জের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রূত সময়ে গ্রেফতারের পাশাপাশি ছাত্রলীগকে প্রতিহত করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির সুনামগঞ্জের প্রধান সমন্বয়ক দেওয়ার সাজাউর রাজা সুমন, ছাত্রনেতা আবু সালেহ নাসিম, ফারহান শাহরিয়ার ফাহিম,ওসমান গনি। এসময় আরও উপস্থিত ছিলেন, মেহেদী হাসান সাকিব, ফয়ছল আহমদ, জুলফাস খান, রেদুয়ানুল হক নিহাল, শবনম দ্দুজা জোতি, জিহান জুবায়ের, ইলিয়াস আহমদ, সাব্বির আহমেদ সাইমন আহমেদ, আরিফুল ইসলাম জোহান, নাইম আহমেদ অন্তর প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার