সুনামগঞ্জ ৫ আসনে সাদিক সালিমকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ PM

সুনামগঞ্জ ৫ আসনে সাদিক সালিমকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০৯:৩২:২৮ PM

সুনামগঞ্জ ৫ আসনে সাদিক সালিমকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা

ছবি: নিজস্ব


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের এক নির্বাচনী দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকেলে ছাতক শহরের তাহিরপ্লাজার চতুর্থ তলায় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির। যৌথভাবে সভা পরিচালনা করেন ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলমাছ উদ্দিন এবং দোয়ারাবাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক মানিক।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাদিক সালীমের সমর্থনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,জেলা সহসভাপতি মাওলানা ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দীন, সহসভাপতি মাওলানা আলী হায়দার,ছাতক পৌরশাখা সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, মুফতি আব্দুস সালাম ,খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা কবির আহমদ, মাওলানা সুলতান আহমদ,মাওলানা আব্দুস সাত্তার,মাওলানা সালাতুর রহমান, মাওলানা নুর উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের আস্থা ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী প্রার্থী হিসেবে মাওলানা সাদিক সালীমই যোগ্য প্রতিনিধি। তাঁকে রিকশা প্রতীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার