শেখ হাসিনা আমাদের উপর একটা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে গেছে: সুনামগঞ্জে নাহিদ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ PM

শেখ হাসিনা আমাদের উপর একটা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে গেছে: সুনামগঞ্জে নাহিদ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৭:২২:০৯ PM

শেখ হাসিনা আমাদের উপর একটা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে গেছে: সুনামগঞ্জে নাহিদ

ছবি: নিজস্ব


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছরের দ্বার প্রান্তে আছি, আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছি, আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিলো না। আপনারা আমাদের চিনতেন না, আমরাও আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। কিন্তু ইতিহাস ও সময় আমাদের দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের সামনে। জুলাই গণঅভ্যুত্থানে যখন বিগত ১৬ বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ-গণহত্যা গুম খুন থেকে বিরোধীদলের নেতা কর্মীরা সেই লড়াউকে এগিয়ে নিয়ে যেতে পারছিলো না, নির্যাতিত হয়ে যাচ্ছিলো। ঠিক তখন সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র জনতা এক দফার মাধ্যমে গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরুদ্ধে রূপ দিয়েছিলো। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন, আপনার ৫ আগষ্ট ঢাকা গিয়েছিলেন মার্চ করতে। আপনারা গণভবন ঘেরাও করেছিলেন। আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন। আমরা মনে করি এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নায়ক এদেশের সাধারণ মানুষ।

শুক্রবার ( ২৫ জুলাই ) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে জুলাই পদযাত্রায় অংশ নিতে বৃহস্পতিবার রাতেই সুনামগঞ্জ এসে পৌঁছান এনসিপির নেতৃবৃন্দ। পরে শুক্রবার সকালে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, আমাদের লড়াই এখনও শেষ হয়ে যাইনি। আমরা একটা বাংলাদেশ, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা যে ৫ আগষ্ট গণভবনে গিয়েছিলাম, আমরা যে লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম। সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই শেষ করবো না। আমরা বিপ্লব ও গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম। আমরা এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, গত কিছুদিন আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত পরিবারকে ধৈর্য্য ধারনের তৌফিক দান করুক। আমরা বলতে চাই, আমরা এমন একটা দেশে বসবাস করি, যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেও ফিটনেস থাকে না। এখানে মানুষেরও ফিটনেস থাকে না। রাষ্ট্রেও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের উপর একটা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে গেছে। কিন্তু আমরা বলেছি এই প্রজন্ম আগামী প্রজন্মের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটাই আমাদের দায়িত্ব। আপনাদের সন্তানরা গুলিতে রাস্তায় জীবন দিয়েছেন। তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার পুরনের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের মেরামত করতে হবে। সেই ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে।

আলতাফ স্কয়ারের পথসভায় নাহিদ বলেন, মুজিববাদ নানা ছলে- বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।মুজিববাদ মানে- একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুনীর্তি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।

সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদী শক্তি নানা কৌশলে দেশে প্রবেশ করবার চেষ্টা করছে। জীবন থাকতে আওয়ামী সেবা দাসকে উত্থান হতে দেবোনা। নতুন বাংলাদেশ গড়তে হলে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়তে হবে। অবকাঠামোগত উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এগুলো ফেরত এনে রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শুনেছি যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে বাঁধা দেয়া হচ্ছে। এই বাঁধাকে অতিক্রম করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেখেছি প্রশাসনে এখনও কিছু তেলবাজ কমকর্তা রয়েছেন, যারা আওয়ামিলীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। আমরা বেঁচে থাকতে আওয়ামীলীগকে পুনর্বাসন করতে দেয়া হবেনা।

সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন বলেন, আমরা বাংলাদেশে আর বিচার বহির্ভূত হত্যা দেখতে চাই না। এদেশের প্রত্যেকটা হত্যাকান্ডের বিচার করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন ট্রাজেডির দ্রুত তদন্ত করতে হবে। এ ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক অনিক রায় এর সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ন সচিব ডাঃ তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় যুগ্ন আহবায়, আশরাফুল আলম আরিফ, কেন্দ্রীয় সদস্য, তানভীর আহমেদ চৌধুরীসহ জেলার এনসিপির নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / এম সি