ছাতকে অ ভি যা নে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছা ত্র লী গে র নেতা গ্রে ফ তা র
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ PM

ছাতকে অ ভি যা নে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছা ত্র লী গে র নেতা গ্রে ফ তা র

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ১১:০৮:৩৮ PM

ছাতকে অ ভি যা নে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছা ত্র লী গে র নেতা গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে জুবায়ের আহমেদ  (২৬)  নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর-নোয়াপাড়া গ্রামের মনজুর আহমদের পুত্র  ও  চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

পুলিশ জানিয়েছে জুবায়ের আহমেদ ছাতক থানার  মামলা নং-২৮, তাং-২২.০৭.২৫ খ্রিঃ এর সন্দিগ্ধ আসামী। মঙ্গলবার রাত তাকে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার এসআই  মো.মোফাখখারুল ইসলাম,এসআই  সৈয়দ গোলাম সারোয়ার,এসআই শরীফুল আলম,এসআই মো.সিকান্দর আলী, এসআই রাহিম মিয়া সঙ্গীয় ফোর্স সহ  এক বিশেষ অভিযান পরিচালনা করে জুবায়ের আহমেদকে গ্রেফতার করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দ,আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার