৫ আগষ্ট উদযাপন নিয়ে তাহিরপুরে বি এন পি সভা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ PM

৫ আগষ্ট উদযাপন নিয়ে তাহিরপুরে বি এন পি সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ১০:২৩:৫৮ PM

৫ আগষ্ট উদযাপন নিয়ে তাহিরপুরে বি এন পি সভা

ছবি: নিজস্ব


২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগামী ৫ আগষ্ট বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৩ জুলাই ) সন্ধ্যায় উপজেলা বিএনপির কায্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া এর সভাপতিত্বে এবং আহবয়ক কমিটির সদস্য এমদাদুল হুদা এর সঞ্চালনায় নেতাকর্মীগন বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন,  তাহিরপুর উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  এসময় উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া আগামী মঙ্গলবার(৫ আগষ্ট)সকাল ১১ ঘটিকার সময় উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার